অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী কেন্দ্রীয় বিএসএসিসিপিপি’র সহ-সভাপতি নির্বাচিত

Spread the love

সিলেট অফিসঃ দেশের খ্যাতনামা পেইন বিশেষজ্ঞ ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী কেন্দ্রীয় বিএসএসিসিপিপি’র (BSA-CC-PP) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গঠিত কেন্দ্রীয় কমিটির এই পদে তাঁকে মনোনীত করা হয়।

তিনি বর্তমানে সিলেটের এ্যানেস্থেসিওলজির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর একজন সক্রিয় নেতা।
অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরীর এই সাফল্যে সহকর্মী চিকিৎসক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, অধ্যাপক শাহনেওয়াজ চৌধুরী দীর্ঘদিন ধরে এনেস্থেসিয়া ও ব্যথা ব্যবস্থাপনা (Pain Management) বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রেখে চলেছেন।

অভিনন্দন: হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী কেন্দ্রীয় বিএসএ সিসি পিপি’র সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই দুই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সার্বিক সফলতা ও কল্যান কামনা করা হয়েছে


Spread the love

Leave a Reply