অনাড়ম্বর ও জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাওহীদ একাডেমিতে সমাপ্ত হল কিউ ফ্যাক্টর ২০২৫ প্রতিযোগিতা
ব্রিটেনে সাড়া জাগানো কিউ ফ্যাক্টর আজ তাওহীদ একাডেমিতে বিপুল সাড়া ফেলেছে
মোহাম্মেদ জয়নুল আবেদীন : গত ৭ ডিসেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ লন্ডনের তাওহীদ একাডেমিতে অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষক জনাব ইকবাল হাসিব চৌধুরী।
প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন। অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন জনাব আলম চৌধুরী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন : শাইখ মোহাম্মদ হেজাজী , শায়খ ওসামা মহি ও শাইখ হাবিবুর রহমান।
বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবক বৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেনঃ ব্রিটেনে সাড়া জাগানো কিউ ফ্যাক্টর লন্ডনের জনপ্রিয় প্রতিষ্টান তাওহীদ একাডেমিতে আজ ছাত্রদের মাঝে খুবই সাড়া ফেলেছে। ছাত্ররা মনোমুগ্ধকর তেলাওয়াতের মাধ্যমে উপিস্থিত সকলকে মুগ্ধ করেছে। নিশ্চয়ই অভিভাবক বৃন্দ খুবই খুশি এবং বিমোহিত। আগামী বছরও আমাদের প্রতিটি শাখায় কিউ ফ্যাক্টরের মতো এমন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বক্তারা যারা কিউ ফ্যাক্টরের মতো এ মহৎ ও সুন্দর আয়োজনে যুক্ত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।