আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব- মির্জা ফখরুল

Spread the love

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে।”

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বলেন বিএনপি মহাসচিব।

বক্তব্যে মি. আলমগীর একাধিকবার বলেন, “যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব।”

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি জিজ্ঞেস করেন, ঠিকাছে? তখন উপস্থিত নেতাকর্মীরা তাতে সায় দেন।

এরপর মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে চলতে চাই।”

আগামী ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১৩ তারিখ নাকি লকডাউন হবে। অন্ধকারের মধ্যে কয়েকটা বাস টাস পোড়ায়ে দিছে, ভয় দেখাবে বলে।”

মি. আলমগীর বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, আর এসব পাগলামি করবেন না। অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি। সামনেও ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না।”


Spread the love

Leave a Reply