আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে -লন্ডনে উপদেষ্টা মাহফুল আলম

Spread the love

মো; জয়নুল আবেদীনঃ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার ও বিচার নির্বাচনের আগে পর্যায়ক্রমে হবে, যদিও সংস্কার কার্যক্রমে আমরা বাধার সম্মুখীন হচ্ছি।

ইউনিভার্সিটি অফ লন্ডন (SOAS) ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন হবে। আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান ।

প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে জনাব আলম বলেন,প্রথম দিকে অন্তবর্তীকালীন সরকার স্থিতিশীল হতে কিছুটা সময় লেগেছে, কারণ ফ্যাসিস্টের রেখে যাওয়া ১৬ বছরের দখলদারিত্ব থেকে বেরিয়ে আসা সময়ের ব্যাপার ছিল। আওয়ামীলীগ রাষ্ট্রের প্রতিটা রাষ্ট্র যন্ত্রকে ধবংস করে দিয়েছিল। আমরা ধবংযজ্ঞ একটি জনবল কাঠামো নিয়ে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রের ৬০ লক্ষ কর্মচারী রয়েছে যাদের মধ্য থেকে আও্যামী আমলে অন্তত ১ মিলিয়ন কর্মচারী নিয়োগ করা হয়েছে। এদেরকে দিয়ে রাষ্ট্র মেরামতের কাজ চালিয়ে যাওয়া কষ্ট্রসাধ্য ব্যাপার।

অত্যাচার ও নিপীড়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন ৭১ এ আইয়ুব খানের অত্যাচার এবং নিপীড়নের চেয়েও শক্তিশালী ও ভয়ঙ্কর অত্যাচারী শাসক ছিল শেখ হাসিনা।

আওয়ামী প্রসঙ্গে দর্শকদের এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট আও্যামীলীগের স্থান বাংলাদেশে হবে না। যেহেতু আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেহেতু আওয়ামী সমর্থক যারা আছেন তাদের প্রছন্দের অন্য প্রার্থীকে ভোট দিতে পারবেন, কারণ “দ্যা হেভ ভোটিং রাইট”।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Spread the love

Leave a Reply