আবদুল লতিফ জেপির মৃত্যুতে জিএসসির শোক

জিএসসির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও বর্তমান উপদেষ্টা আবদুল লতিফ জেপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউক। এক শোক বার্তায় সংগঠনের চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারন ফিরোজ খান ও ট্রেজারার আরজু মিয়া এমবিই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী সুফী সুহেল আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।