‘আমরা তাদের সাথে কথা বলতে চাই কিন্তু কথা বলার মতো কেউ নেই’ – ট্রাম্প

Spread the love

ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান-বিধ্বংসী ব্যবস্থা, রাডার এবং নেতাদের নাম উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “এরা সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে”।

তিনি বলেন, “ওইখানে এখন আর কেউ নেতা হতে চায় না।”

“আমরা তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু কথা বলার মতো কেউ নেই,” বলেন মার্কিন প্রেসিডেন্ট

“আমরা এটাই পছন্দ করি,” যোগ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরান মধ্যপ্রাচ্য দখল করতে চেয়েছিল।

“তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা তা ব্যবহার করত,” আগে বলা এই কথাটা পুনর্ব্যক্ত করেন তিনি।

যুক্তরাষ্ট্রকে এটা থামাতে হতো, উল্লেখ করে তিনি বলেন তা “অনেক আগেই করা উচিত ছিল”।


Spread the love

Leave a Reply