আলতাব আলী দিবস উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে মাসব্যাপী কর্মসূচি

Spread the love

টাওয়ার হ্যামলেটসে এই মে মাসজুড়ে পালিত হচ্ছে আলতাব আলী দিবসযার মাধ্যমে স্মরণ করা হচ্ছে বর্ণবাদী সহিংসতার শিকার আলতাব আলীর জীবন ও সংগ্রাম। ১৯৭৮ সালে সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ড পূর্ব লন্ডনের সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয় এবং বর্ণবাদ ও ঘৃণার বিরুদ্ধে স্থানীয় সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
৪ মে আলতাব আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলতাব আলী পার্কে আয়োজিত হবে বিশেষ স্মরণসভা। এদিন পুষ্পস্তবক অর্পণবেহালা সংগীত পরিবেশন এবং বিভিন্ন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরণ করা হবে। আয়োজকরা জানিয়েছেনএই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরা এবং বর্ণবাদবিরোধী চেতনা জাগ্রত রাখা।
এছাড়াও৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীযার শিরোনাম ‘ফাইটিং ফ্যাসিজম: কমিউনিটি রেজিস্ট্যান্স ইন ১৯৭৮’। এই প্রদর্শনীতে ১৯৭৮ সালের আন্দোলনপ্রতিবাদ এবং স্থানীয় মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে। দর্শনার্থীরা এখানে সেই সময়কার বাস্তব চিত্র ও সংগ্রামের ইতিহাস কাছ থেকে জানতে পারবেন।
উল্লেখ্যআলতাব আলীর হত্যাকাণ্ড টাওয়ার হ্যামলেটসসহ সমগ্র পূর্ব লন্ডনে বর্ণবাদের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলনের সূচনা করে। এর ফলে বিভিন্ন কমিউনিটি একত্রিত হয়ে ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়যা পরবর্তীতে যুক্তরাজ্যের বর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকদের মতেআলতাব আলী দিবস শুধু একটি স্মরণ দিবস নয়বরং এটি একটি বার্তা – সমাজে সহনশীলতাঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


Spread the love

Leave a Reply