ইংল্যান্ড নিরাপদ নয় ! ২০ বছর পর দেশে ফিরতে চান সোমালিয়ান ইউসুফ

Spread the love

সাজু আহমদ: ২০ বছর আগে গৃহযুদ্ধ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ইংল্যান্ডে। কিন্তু আজ, সেই দেশকেই আর নিরাপদ মনে করছেন না সোমালিয়ান এসাইলাম প্রার্থী ইউসুফ! কেন এমন সিদ্ধান্ত? কী বলছে ব্রিটেনের বর্তমান অভিবাসন নীতি? আজকের প্রতিবেদনে জানুন এক অভাবনীয় বাস্তবতার গল্প।

আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়া থেকে ২০ বছর আগে ইংল্যান্ডে এসেছিলেন ইউসুফ। তখন তিনি ছিলেন একজন এসাইলাম প্রার্থী, নিরাপত্তার খোঁজে পাড়ি দিয়েছিলেন বিলেতে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ তিনি নিজ দেশকেই বেশি নিরাপদ মনে করছেন।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফ জানান, “ইংল্যান্ড এখন আর নিরাপদ নয়। আমি চাই নিজের দেশে ফিরে যেতে।” পাঁচ মাস আগে তিনি হোম অফিসে দেশে ফেরার আবেদনও করেছেন।
এই ঘটনার পেছনে রয়েছে ব্রিটেনের বর্তমান অভিবাসন সংকট। স্বরাষ্ট্র মন্ত্রী ইউভেট কুপার ঘোষণা দিয়েছেন, ছোট বোটে আসা শরণার্থীদের নিয়ন্ত্রণে নতুন আইন না হওয়া পর্যন্ত পারিবারিক পুনর্মিলন স্থগিত থাকবে। পরিস্থিতি এতটাই জটিল যে, ব্রিটেনের অভিবাসন ব্যবস্থা এখন এক বিপর্যয়ের মুখে।

এদিকে ইমিগ্রেশন বিরোধী রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ হুঁশিয়ারি দিয়েছেন, আগামীবার ক্ষমতায় গেলে তিনি ৬ লক্ষ শরণার্থীকে বিলেত থেকে বহিষ্কার করবেন। এই ঘোষণায় ক্ষমতাসীন লেবার পার্টি রাজনৈতিকভাবে প্রবল চাপের মুখে পড়েছে।

ইউসুফের এই সিদ্ধান্ত শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ব্রিটেনের অভিবাসন নীতির গভীর সংকটের প্রতিচ্ছবি। নিরাপত্তা, মানবতা ও রাজনীতির টানাপোড়েনে আজ কতজন ইউসুফের মতো মানুষ নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন—সেটাই বড় প্রশ্ন।


Spread the love

Leave a Reply