ইরানের স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থী বেড়ে ৪০

Spread the love

ইরানের দক্ষিণাঞ্চলে স্কুলে ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরএনএ জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরাইল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরাইল হামলা চালায়।

এর আগে আইআরএনএ জানিয়েছিলে, ইসরাইলি হামলায় ইরানের একটি স্কুলে পাঁচজন ছাত্রী নিহত হয়েছে।

শনিবার সকালে ইরানজুড়ে আবারো হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পরে পাল্টা হামলা চালিয়েছে তেহরান।


Spread the love

Leave a Reply