ইস্ট লন্ডন কুরতুবা ইনস্টিটিউটে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

কিউ ফ্যাক্টরের মাধ্যমে ইয়াং ষ্টাররা এখন কোরআন শিখতে বেশ আগ্রহী

মোহাম্মেদ জয়নুল আবেদীন : গত ২২ নভেম্বর শনিবার ২ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ ইস্ট লন্ডনের কুরতুবা ইনস্টিটিউট হোয়াটচ্যাপেল শাখায় অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের প্রধান জনাব শায়খ দেলোয়ার হোসাইন খান ।
প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন: কুরতুবা ইনস্টিটিউটের শিক্ষক জনাব মোহাম্মদ হোসাইন , জনাব আকীল আল ফারাদি ও জনাব সুহেল খান ।
অভিভাবকবৃন্দও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্টান উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেনঃ কোরআন মানুষকে আলোর পথ দেখায়। কিউ ফ্যাক্টর এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে শিশুরা কোরআনকে খুজে। আলোর পথ খুজে পায়। বিশেষকরে কিউ ফ্যাক্টরের মাধ্যমে ইয়াং স্টাররা এখন কোরআন শিখতে বেশ আগ্রহী হয়ে উঠেছে। কিউ ফ্যাক্টর হল এক অনন্য প্রতিষ্টান।

অনুষ্ঠানে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হন ।

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।


Spread the love

Leave a Reply