ব্রিটেনের সংবাদ

উত্তর ইরাকে প্রশিক্ষণ মহড়ার দুর্ঘটনায় ব্রিটিশ সৈন্য নিহত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ রবিবার উত্তর ইরাকে একটি প্রশিক্ষণ মহড়ায় ব্রিটিশ সেনাবাহিনীর একজন সৈনিক নিহত হয়েছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার হাউস অফ কমন্সে প্রতিরক্ষা সচিব জন হিলি এই মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি বলেন: “গভীর দুঃখের সাথে আমি এই সভাকে জানাচ্ছি যে, গতকাল উত্তর ইরাকে একটি প্রশিক্ষণ দুর্ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন।

“পরিবারকে খবরটি জানানো হয়েছে এবং আরও বিস্তারিত তথ্য প্রকাশের আগে তারা কিছুটা সময় চেয়েছেন।

“আমি জানি, এই চরম দুঃখের সময়ে এই সভার সকলের সহানুভূতি তার পরিবার এবং ইউনিটের সাথে থাকবে।”


Spread the love

Leave a Reply