একটা অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্ব করার চক্রান্ত করছে, আমাদেরকে সেই অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে -এডভোকেট এমরান আহমেদ চৌধুরী

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন, বর্তমানে একটা অদৃশ্য শক্তি সক্রিয় হয়েছে। তারা নির্বাচন বিলম্ব করতে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে। আমাদেরকে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। অদৃশ্য শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।

জনাব এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহামে গোলাপগঞ্জ – বিয়ানিবাজার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম মিল্লার সভাপতিত্বে ও বাবরুল হোসেন বাবুলের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, বার্মিংহাম বিএনপি ,যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ গোলাপগঞ্জ বিয়ানীবাজার কমউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী আরও বলেন, দেশের প্রতি আপনাদের ভালবাসা দেখে আমি অভিভূত।
আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জুলাই যোদ্ধা। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি স্বরণ করছি আমাদের মহান নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে যার আদর্শ বাস্তবায়নে আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। সেই সাথে স্বরণ করছি যারা ১৭ বছর আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন । যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছেন । অনেকেই আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা জানাছি। স্বরণ করছি আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে, দোয়া করছি আল্লহ যেনো তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন, আমরা সেই অপেক্ষার প্রহর গুনছি।

এমরান আহমদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু পারেনি, আল্লাহ কোন অত্যাচারী জুলুমকারি এবং দম্ভকারিকে পছন্দ করেন নান। ৫ আগস্টের অভ্যুথানে হাসিনা পালিয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমাদের ছোট ভাইয়েরা বলে তারা একাই আন্দোলন করেছে। কিন্তু আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি, শত শত মামলা মাতায় নিয়ে ঘু্রেছি। আমরা গুলিবিদ্ধ হয়েছি। জেল জুলুম নির্যাতন সহ্য করে গুলির মুখে দাঁড়িয়েছি। এটা ভুলে গেলে চলবে না। সিলেটে আমরা ব্যারিকেট দিয়ে ছাত্রভাইদেরকে মিছিল করিয়েছি। তাদেরকে নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছি। আমরা এটা করেছি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে। তাই এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা তারেক রহমান। যুক্তরাজ্যের মাটিতে বসে জনাব তারেক রহমান ফ্যাসিস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

এমরান আহমদ বলেন, নেলসন মেন্ড্যেলার পর আমাদের নেত্রী বেগম খালেদিয়া, যিনি ১৭ বছর ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছেন। নেত্রী খালেদাজিয়ার জন্য সবার দোয়া চান মিঃ এমরান আহমদ চৌধুরী।

এমরান আহমদ বলেন, শহীদ আরাফাত রহমান কোকোর জন্য বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদা অর্জন করেছে। সেই আরাফাত রহমান কোকোকে হত্যা করেছে ফ্যসিস্ট হাসিনা।

তিনি আরও বলেন, জাতিয় পার্টির রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকতে পারেনা। তারা ফ্যসিস্টদের সহযোগিতা করেছে। প্রত্যেকটা গুম খুনের সাহযোগিতা করেছে।

এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজারে বিনা ভোটের এমপি বিগত দিনে কোন কাজ করেনি। আমি এলাকার সমস্যাগুলো দেখে অবাক হই। ফ্যাসিস্টের ১৭ বছরে বিন্দু পরিমান উন্নয়ন হয়নি। আমাদেরকে এমন এমপি দিতে হবে যে বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারবে। যে আইন বুঝেনা তাকে আইন প্রণেতা নির্বাচন করা যাবে না। এই এলাকার অনেক মানুষ বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত । এটা আমাদের জন্য গর্ব। তিনি বলেন, বিএনপি হচ্ছে তরুণ সমাজের ভবিষ্যত। ইতিমধ্যে আমি বিয়ানিবাজার গোলাপগঞ্জের অনেক কাজ শুরু করে দিয়েছি। সরকারের সাথে যোগাযোগ করে সেটা করতে সক্ষম হয়েছি। আমি ৩ টা সেতুর প্রপোজাল নিয়ে কথা বলেছি। আমি সুযোগ পেলে এগুলো বাস্তবায়ন করব। অনেকগুলো রাস্তা মেরামত করার পরিকল্পনা রয়েছে। আল্লাহ রাব্বুল আমাকে সুযোগ দিলে শিক্ষার উন্নয়নে এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করবে। এলাকার স্বাস্থ্য সমস্যা প্রকট। স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার বৃদ্ধির জন্য কথা বলেছি।

জুলাই যুদ্ধে গোলাপগঞ্জের ৭ জন মানুষ শহীদ হয়েছে। অনেকেই মিথ্যা মামলার শিকার হয়েছেন ,যদি সেরকম কেউ থাকে আমরা তাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করব।

তিনি বলেন, আপনারা প্রবাসিরা রেমিটেন্স বন্ধ করে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনাদের ঋণ আমরা শোধ করতে পারব না। প্রত্যক্ষ – পরোক্ষভাবে আপনারা প্রবাসীরা জুলাই যোদ্ধা। এটা অস্বীকার করার উপর নেই।

এমরান আহমদ বলেন, ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ না করার জন্য আমি কাজ করেছি। সরাসরি তাদের সাথে বৈঠক করেছি। যার ফলশ্রুতিতে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট চালু রয়েছে। প্রবাসী হয়রানি বন্ধে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আল্লাহ রাব্বুল আমাকে সুযোগ দিলে আমি প্রবাসীদের সহযোগিতার একটি আইন সেল গঠন করব।

সভায় প্রবাসী গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে এমরান আহমদ চৌধুরীকে ফুলের তোরা দিয়ে স্বাগত জানানো হয়।


Spread the love

Leave a Reply