এনসিপি’র অনুষ্ঠান বর্জনের মধ্যেই জুলাই সনদে বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর সই
শেষ পর্যন্ত স্বাক্ষর হলো জুলাই সনদ। জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক শক্তির ঐক্যমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
মত-পথের পার্থক্য স্বত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে সংসদ ভবন এলাকায় ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৃষ্টিতেও বিলম্ব হয় অনুষ্ঠান। এছাড়া কারিগরি ত্রুটির কারণে যে প্রামাণ্যচিত্র দেখিয়ে শুরু করার কথা ছিল তাতেও বিলম্ব হয়।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা দেরিতে শুরু হয় অনুষ্ঠান।
প্রধান উপদেষ্টাসহ ঐকমত্য কমিশনের সদস্যরা সেখানে উপস্থিত আছেন।
বিএনপি থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রয়েছেন।
জামায়াতে ইসলামী থেকে এসেছেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকেও মঞ্চে দেখা গেছে।
তবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ‘সনদের আইনি ভিত্তি না থাকা’র কথা উল্লেখ করে সনদ সাক্ষর করবে না বলে জানিয়েছে।
এর আগে দুপুরে সংসদ ভবনের সামনে জড়ো হওয়া ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েকশো বিক্ষোভকারী অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং লাঠিচার্জ করে।
এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় কঠোর অবস্থান নেয়।
শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় এনসিপি

ছবির ক্যাপশান,শেষ মুহূর্তেও জুলাই সনদ স্বাক্ষরে আসলো না এনসিপি
তিন দফা দাবি মেনে না নিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না, তা আগেই জানিয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শেষ মুহূর্ত পর্যন্ত দলটিকে স্বাক্ষর অনুষ্ঠানে আনার চেষ্টা করেছিল সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। তবে তাতে খুব একটা লাভ হয়নি। শেষ মুহূর্তেও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা।
এনিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, “এর পূর্বে আমরা দেখেছি সরকার বিএনপির মতামতকে প্রাধান্য দিয়ে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র দিয়েছিল। ফলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও একইরকম একপাক্ষিক ও পক্ষপাতিত্বমূলক করার দিকে এগিয়ে যাচ্ছে। ফলে সুস্পষ্ট দাবি আদায় না হলে স্বাক্ষর করবে না এনসিপি”।
এদিকে ঢাকার সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভূক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি- এই তিন দফা দাবিতে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।
দাবি মেনে নিয়ে অতিথিদের জন্য বরাদ্দ আসন ছেড়ে তাদের চলে যাওয়ার অনুরোধ করলেও সরেননি তারা। পরে তাদের তুলে দিতে গেলে জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছোঁড়ে পুলিশ। এদিকে কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নিম্নোক্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি
ড. রেদোয়ান আহমেদ, মহাসচিব
ড. নেয়ামূল বশির, প্রেসিডিয়াম সদস্য
২। খেলাফত মজলিস
মাওলানা আব্দুল বাছিত আজাদ, আমীর, খেলাফত মজলিস
ড. আহমদ আবদুল কাদের, মহাসচিব, খেলাফত মজলিস
৩। রাষ্ট্র সংস্কার আন্দোলন
হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়ক
সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, মিডিয়া সমন্বয়ক
৪। আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি)
মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, চেয়ারম্যান
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক
৫। নাগরিক ঐক্য
মাহমুদুর রহমান মান্না, সভাপতি
শহীদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক
৬। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
ববি হাজ্জাজ, চেয়ারম্যান
মোমিনুল আমিন, মহাসচিব
৭। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব
সালাহউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি
৮। বাংলাদেশ খেলাফত মজলিস
মাওলানা ইউসুফ আশরাফ, সিনিয়র নায়েবে আমীর
মাওলানা জালালুদ্দীন আহমদ, মহাসচিব
৯। বাংলাদেশ জামায়াতে ইসলামী
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নায়েবে আমীর
মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারী জেনারেল
১০। গণসংহতি আন্দোলন
জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী
আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী
১১। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক
মিসেস তানিয়া রব, সিনিয়র সহ-সভাপতি
১২। গণঅধিকার পরিষদ (জিওপি)
নুরুল হক নুর, সভাপতি
মোঃ রাশেদ খাঁন, সাধারণ সম্পাদক
১৩। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সাইফুল হক, সাধারণ সম্পাদক
বহ্নিশিখা জামালী, রাজনৈতিক পরিষদ সদস্য
১৪। জাতীয়তাবাদী সমমনা জোট
ড. ফরিদুজ্জামান ফরহাদ, সমন্বয়ক, জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান, এনপিপি
বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা
১৫। ১২ দলীয় জোট
শাহাদাত হোসেন সেলিম, মুখপাত্র, ১২ দলীয় জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি
১৬। ইসলামী আন্দোলন বাংলাদেশ
অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য
মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব
১৭। গণফোরাম
বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ এডভোকেট, ভারপ্রাপ্ত সভাপতি
ডা. মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক
১৮। জাকের পাটি
আলহাজ্ব শহীদুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান
জহিরুল হাসান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রফ্রন্ট
১৯। জাতীয় গণফ্রন্ট
আমিনুল হক টিপু বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক
মঞ্জুরুল আরেফিন লিটু বিশ্বাস, সদস্য কেন্দ্রীয় কমিটি
২০। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
মাওলানা আবদুল মাজেদ আতহারী, সিনিয়র নায়েবে আমীর
মাওলানা মুসা বিন ইযহার, মহাসচিব
২১। বাংলাদেশ লেবার পার্টি
ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়্যারম্যান
খন্দকার মিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব
২২। ভাসানী জনশক্তি পার্টি
বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম (বাবলু), চেয়ারম্যান
ড. মোহাম্মদ আবু ইউসুফ (সেলিম), মহাসচিব
২৩। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব
২৪। ইসলামী ঐক্যজোট
মাওলানা আব্দুল কাদের, চেয়ারম্যান
মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মহাসচিব
২৫। আমজনতার দল
কর্নেল মিয়া মশিউজ্জামান (অব:), সভাপতি
মোঃ তারেক রহমান, সাধারণ সম্পাদক
এছাড়াও শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহীদ তাহির জামান প্রিয়র মা শামসী আরা বেগম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর মঞ্চে উপস্থিত ছিলেন।