“এনসিপি” দলকে বাচ্চা পার্টি বলে কটুক্তি করলেন বিএনপি নেতা এম নাসের রহমান

Spread the love

ডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এনসিপিকে বাচ্চা পার্টি বলে কটুক্তি করলেন। তার ভাষায় বাচ্চা পার্টিকে ৫ বছর পৃষ্টপোষকতা করলেও ৫টি ভোট পাবে না।

নাসের রহমান ৪ জুন কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ডঃ ইউনুস বিএনপির সমর্থিত উল্লেখ করে বলেন ছাত্রদেরকে পেছন থেকে একটা শক্তি চালাইছে। তাদের উচিত ছিল সরকারের বাইরে থাকা। কিন্তু তারা সরকারের ভিতর গিয়েছে ,আলাদা দল করেছে। এর মধ্যে ৪ জনের ২ জন সরকারের ভিতর বসে আছে। তারা বলে বাচ্চা পার্টির সাথে তাদের কোন সম্পর্ক নেই।

নাসের রহমান বলেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বাচ্চা পাটির আহবায়ককে বিএনপির পাশে বসানো হয়েছে, তারপর বসতে দেওয়া হয়েছে জামায়াতকে। তার মতে এখানে যারা গেছেন সবাই এক জনে এক দল। কুলাউরায় বাচ্চা পার্টির প্রার্থী দাঁড়ালে ৫ টি ভোটও পাবে না। বিএনপি ৪৮ বছর ধরে রাজনীতি করে আর বাচ্চা পার্টি ৩ মাসে প্রার্থী হতে চায়। এদেরকে ২ বছর ঘি দিয়ে পৃষ্টপোষকতা করলেও কোন লাভ হবে না। তিনি একজন সিনিয়র উপদেষ্টার সাথে ৩ বার সাক্ষাত করেছেন বলে উল্লেখ করেন। সরকার এখন ৩টি পার্টি বিবেচনা করে বিএনপি, জামায়াত ইসলাম আর বাচ্চা পার্টি। বাকি গুলার কোন পার্টিই না, এরা একজনে ,২ জনে বা ৩ জনে মিলে এক পার্টি।
নাসের রহমান বলেন জামায়াতে ইসলামি সব সময় সরকারি পার্টিতে থাকে। তার মাঝপথে হাঁটে। আর সুবিধা নেয় বিএনপি থেকে।


Spread the love

Leave a Reply