ব্রিটেনের সংবাদ

কাউন্সিল ভাড়াটে ও লিজহোল্ডারদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ

Spread the love

ডেস্ক রিপোর্টঃ টাওয়ার হ্যামলেটস-এর কাউন্সিল ভাড়াটে এবং লিজহোল্ডারদের জন্য ২০২৬ সালে আবারও শুরু হচ্ছে রেসিডেন্ট ট্রেনিং প্রোগ্রাম। এই উদ্যোগের মাধ্যমে বাসিন্দারা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনকে আরও সহজ করামানসিক ও সামাজিক কল্যাণ বৃদ্ধি করা এবং স্থানীয় কমিউনিটিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণের ব্যাপারে উৎসাহিত করা।
এই প্রশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে হাউজিং অধিকার ও দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণাভবন নিরাপত্তা নিয়ে সচেতনতাকমিউনিটি নেতৃত্বের দক্ষতাকমিউনিটি ভবন ও স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন। কিছু কোর্স এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা জাতীয়ভাবে স্বীকৃত সার্টিফিকেট অর্জন করতে পারবেনযা ভবিষ্যতের শিক্ষা বা কর্মজীবনের জন্য সহায়ক হতে পারে।
এছাড়া যারা ইতিমধ্যে রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন বা ভবিষ্যতে যুক্ত হওয়ার কথা ভাবছেনতাদের জন্য আলাদা একটি বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে। এসব সেশনে শেখানো হবে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিটিং পরিচালনা করা যায়কীভাবে আর্থিক বিষয়গুলো সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হয়কিভাবে স্থানীয় কমিউনিটি ইভেন্ট আয়োজন করা যায় এবং ভাড়াটে হিসেবে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরও কার্যকরভাবে কাজ করা যায়। একই সঙ্গে কীভাবে বাড়ির মালিক বা হাউজিং ব্যবস্থাপনার কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যায়সে বিষয়েও দিক নির্দেশনা দেওয়া হবে।
এই উদ্যোগটি শুধু ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর জন্য নয়বরং একটি শক্তিশালী ও সচেতন কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে বাসিন্দারা নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবেন।
এই প্রশিক্ষণ প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্যের জন্য জবংরফবহঃ.বহমধমবসবহঃ@ঃড়বিৎযধসষবঃং.মড়া.ঁশ এই ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


Spread the love

Leave a Reply