কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর লুটন অনুষ্ঠান সম্পন্ন
“কিউ ফ্যাক্টর শিশুদের মেধা ও সাহস বৃদ্ধির এক অনন্য প্রতিষ্ঠান”
ডেস্ক রিপোর্টঃ গত ১৭ সেপ্টেম্বর বুধবার কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর একটি অনুষ্ঠান লুটনের হকওয়েল রিং মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও চ্যানেল এস এর পার্টনারশীপে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সেক্রেটারী সারওয়ার আলম । অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের চিনয় । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিএর লুটন শাখার সভাপতি মোঃ আবুল কালাম হেড টিচার শাইখ রেদওয়ান আহমেদ , মসজিদ ম্যানেজমেন্ট জনাব মঈ্ন উদ্দিন প্রমুখ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক বেলাল মিয়া , নুরুল হোসেইন, মসজিদের ২য় ইমাম জাহাঙ্গীর আমিন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রিটেনে অনেক ইসলামিক প্রতিযোগিতা আয়োজন করা হয়, তবে এধরনের শিশু প্রতিযোগিতা ভবিষ্যতের জন্য ভাল। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা আরও সাহসী হয়ে উঠবে। বক্তারা আরও বলেন ভবিষ্যত ইসলামিক মন মানসিকতা গড়ার জন্য কিউ ফ্যাক্টরের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ন। এধরনের অনুষ্ঠান প্রতি বছর হোক বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড।