কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর সফল যাত্রা শুরু
ডেস্ক রিপোর্টঃ গত ১৪ সেপ্টেম্বর রবিবার কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ এর একটি অনুষ্ঠান পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো মসজিদে অনুষ্ঠিত হয়। গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও চ্যানেল এস এর পার্টনারশীপে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্কলার ও ব্রমলি বাই মসজিদের খতিব এমদাদুর রহমান আল মাদানি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোঃ জয়নুল আবেদীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ও মসজিদ কমিটির সেক্রেটারী খালিস উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মাহমুদ হাসান, শায়েখ লুতফুর রহমান, ইমাম মোক্তার হোসাইন ও মোঃ লাক মিয়া লায়েক প্রমুখ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শায়েখ এমদাদ মাদানী, শায়েখ লুতফুর রহমান ও শায়েখ মওদুদ হাসান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ব্রিটেনে অনেক ইসলামিক প্রতিযোগিতা আয়োজন করা হয়, তবে এই অনুষ্ঠানের মতো সেরা কোথাও হয় না। কোরান আমাদের কে আজীবন গাইড দিবে, কেয়ামতের মাঠেও কোরান আমাদের সাক্ষী হয়ে দাঁড়াবে। কোরানই আমাদের কবরের সাথী হয়ে থাকবে।
অনুষ্ঠানে শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড।
