খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুর হক চৌধুরীকে জিএসসি কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওনের অভিনন্দন

Spread the love

ডেস্ক রিপোর্টঃ সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে কেন্দ্রীয় কমিটি এবং সাউথ ইস্ট রিজিওন।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারন সম্পাদক মোঃ ফিরুজ খান ,ট্রেজারার আরজু মিয়া এমবিই, সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদ ও ট্রেজারার মোঃ আবুল মিয়া অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের গৌরবময় ঐতিহ্যের ধারক এই দুই দক্ষ ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী ও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুর হক চৌধুরীর সুদূরপ্রসারী পরিকল্পনা ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

জিএসসি নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


Spread the love

Leave a Reply