গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত
গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে এক সামার ট্রিপ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অত্যন্ত আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ন আয়োজনে কেমব্রিজের ঐতিহাসিক সেন্ট্রাল মসজিদ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ এবং শহরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন সংগঠনের সদস্যবৃন্ধ । উক্ত সামার ট্রিপে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত গোয়াইনঘাট আলীরগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল ও গোলাম আজম মাশুক । সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

সামার ট্রিপে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম জিলানী, সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ,মাওলানা নাজিম উদ্দিন, ট্রেজারার এফ এ কিবরিয়া, মাওলানা আব্দুল মান্নান, মুক্তার আহমেদ, নূর আহমদ, সালেহ আহমদ, রফিক আহমেদ, আমিনুল ইসলাম, হাফিজ মারুফ আহমদ, ফয়েজ আহমদ, আমিরুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, ইহান আরিফ, হাসান আহমেদ, তাসলিম ফাতিমা,আমিন আহমেদ ও তামিম আহমেদ প্রমুখ।
ট্রিপে আগত উপস্থিত সদস্যবৃন্দ দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়াইনঘাটবাসীর এই বন্ধন আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা করেন, এবং গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকে—মানুষের পাশে থাকবে সব সময় এই আশা ব্যক্ত করেন। – বিজ্ঞপ্তি