গ্রিন পার্টি নিউহ্যামের মেয়র পদে ব্রিটিশ-বাংলাদেশী প্রার্থী কাউন্সিলর আরিক চৌধুরী

Spread the love

মোহাম্মদ জয়নুল আবেদীনঃ গত ২৪ এপ্রিল শুক্রবার গ্রীন পার্টি নিউহ্যাম লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে আরিক চৌধুরী আসন্ন নির্বাচনে তাঁর মেনোফেস্টো তুলে ধরেন : গ্রিন পার্টির কাউন্সিলর প্রার্থী আরিফুল হক মোল্লা এবং নুজ্জামান খানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

আরিক চৌধুরী বলেন, নিউহ্যাম কাউন্সিলের দুর্নীতি মোকাবেলা, পরিবেশের উন্নতি – পরিষ্কার রাস্তাঘাট ও সুন্দর পার্কসহ বসবাসের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করব এবং আবাসন বিভাগের সংস্কার নিয়ে কাজ করবেন – যাতে এটি একজন দায়িত্বশীল বাড়িওয়ালা হিসেবে বাসিন্দাদের যথাযথভাবে সেবা দিতে পারে।

তিনি আরো বলেন : এই নির্বাচনে লেবার পার্টিকে হারানোর মতো একমাত্র প্রার্থী আমিই। লেবার পার্টি আমাদের কমিউনিটিকে হতাশ করেছে এবং গাজায় সংঘটিত গণহত্যার বিরোধিতা করতে ব্যর্থ হয়েছে, যেখানে ২০,০০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছিল।

তিনি আসন্ন ৭ মে বৃহস্পতিবার নিউহ্যাম বারার ভোটারদেরকে গ্রীন পার্টিকে সমর্থন ও ভোট প্রদান করার জন্য আহ্বান জানান এবং এমন একটি নিউহ্যাম গড়তে সাহায্য করুন যা নিয়ে আমরা গর্ব করতে পারি।

তিনি আরো উল্লেখ করেন যে ; গ্রিন পার্টি নিউহ্যাম জুড়ে ৬৬ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দিয়েছে, যা দলের সাংগঠনিক শক্তি সুসংহত ও বৃদ্ধি করেছে ।

উল্লেখ্য যে ; ইউগভ-এর জরিপে লেবার পার্টি ২৮%, গ্রিন ২৩%, নিউহ্যামের ইন্ডিপেন্ডেন্ট ১৯%, কনজারভেটিভ ১১%, রিফর্ম ৯% এবং লিবারেল ডেমোক্র্যাটস ৯% সমর্থন পাবে বলে একটি সমীক্ষা প্রকাশ পেয়েছে।


Spread the love

Leave a Reply