গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (GMCA) এর ঐতিহ্যেবাহী মেজবানী সম্পন্ন

Spread the love

ডেস্ক রিপোর্টঃ জমকালো আয়োজনে গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (GMCA) চট্টগ্রামের ঐতিহ্যেবাহী মেজবানী সম্পন্ন হয়েছে।
ম‍্যানচেস্টার এই মেজবান প্রবাসী বাংলাদেশীর উপস্থিতে একটি মিলন মেলায় পরিনত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন, হুমায়ন কবির। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন। (GMCA) সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী এবং মাফিজুর রহমানের যৌথ পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জুলফিকার আলী হায়দার, বাংলাদেশ পুলিশ, অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, মেয়র অপ টেমসাইড কাউন্সিলর শিবলী আলম, চেস্টারের লর্ড মেয়র কাউন্সিলর শেরীন আখতার, মুরস, মোহাম্মদ জোবায়েদ হোসেন, মুজাহিদ খান, ডিপুডি লিডার লুৎফুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে ট্রাস্টি ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান মো: নাজিম উদ্দিন, চট্টগ্রাম সমিতি ইউকের সেক্রেটারি মৌসুমী আফরিন, চট্টগ্রাম সমিতি ইউকের সাবেক চেয়ারম‍্যান ইন্জিনিয়ার মোঃ আলমগীর, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি শওকত মোহাম্মদ টিপু, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের ট্রাস্টি মোঃ আলী রেজা, ট্রাস্টি মনির মাহমুদ, লিবারপুল চট্টগ্রাম সমিতি ইউকে সভাপতি মোঃ ওসমানসহ, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে , চট্টগ্রাম সমিতি ইউকে, কক্সবাজার সমিতি ইউকে, সিতাকুন্ড সমিতি ইউকে, ফটিকছড়ি কমিউনিটি ইউকে, লিবারপুল চট্টগ্রাম সমিতি ইউকে’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেনTV24Bangla , PBTV C4Chatga।

মেজবান পরিবেশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন, এটিএম হুমায়ুন কবির, মহিদুল মাওলা, নাজমুল চৌধুরী টিটু, ইমাম উদ্দিন, জাহাঙ্গীর ইসহাক, মনিরুজ্জামান পাপ্পু, মোহাম্মদ খান টিটু, দীপু সরওয়ারউদ্দিন, মহি উদ্দিন, আবু জাহেদ, জয়নাল নিপু, জাহাঙ্গীর চৌধুরী, শাহেদ মালেক, মোস্তাক আহমেদ, মোকাম্মেল আলাম, আমান উল্লাহ জাকির, শামস ইলিয়াস, শাজাহান, মোর্শেদ সিদ্দিক, আবু জায়েদ, তৌহিদুল ইসলাম, শাইফুল ইসলাম (নটিংহ)গ্রেটার ম‍্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশন (GMCA) ৭ম বারের মতো এই মেজবান’র আয়োজন করে।দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহামে বিশাল হলে অনুষ্ঠিত এবারের মেজবানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার-পরিজন নিয়ে প্রায় ৩-৪ হাজারের বেশি মানুষ অংশ নেন।
ঐতিহাসিক মেজবানি একটি আঞ্চলিক উৎসব যেখানে অতিথিদের সাদা ভাত এবং গরুর মাংস খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। মেজবানে সাধারণত গরুর মাংস দিয়ে নানা পদের খাবার তৈরি করা হয়ে থাকে। বিশেষ করে, রান্না করা গরুর মাংস, চনার ডাল, গরুর নলা তৈরি করা হয়ে থাকে। দেশীয় ঐতিহ্যকে দ‍্যা গ্র্যান্ড ভেন্যু ওল্ডহাম সপ্তম বারের মোট ধারাবাহিক ভাবে আয়োজন করে আসছে। এবারের মেজবানে ৩-৪ হাজারেরও বেশি মানুষ অংশ নেয়। লন্ডন থেকে বিশাল গাড়ি বহরে করে প্রায় ৫৪ জনের GCAUK একটা টিম এই মেজবানে অংশগ্রহন করে।


Spread the love

Leave a Reply