প্রবাস

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

Spread the love

ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি রোববার ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুর রহমান, সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান সুমন এবং ফাইন্যান্স সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন কুতুবুজজামান শামীম।

পূর্বের নির্বাচিত কমিটির দুই বছর অতিবাহিত হওয়ার পর নিয়ম অনুযায়ী নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। গত রোববার সংগঠনের ওয়ার্কিং কমিটির সদস্যদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ২০ বছরের পুরোনো প্রতিষ্ঠান ছাতক ইসলামিক সোসাইটি ইউকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের নিজ এলাকা সহ সিলেটের বিভিন্ন এলাকায় এবং ব্রিটেনি নানাবিধ অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশে ৩ টি আধুনিক মাদ্রাসার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা সম্প্রসারণে ভুমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যরা।

সংগঠনের নতুন কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন, ফান্ডরাইজিং সেক্রেটারি শফিকুল ইসলাম শিশু, অর্গানাইজিং সেক্রেটারি দিলওয়ার হোসাইন, ইউথ সেক্রেটারি আতিকুর রহমান মাসুম, ইউকে প্রজেক্ট সেক্রেটারি আবু সাঈদ নীলু, বাংলাদেশ প্রজেক্ট সেক্রেটারি সাইফুর রহমান পারভেজ, এডুকেশন সেক্রেটারি মতিউর রহমান, অফিস সেক্রেটারি শফিজুর রহমান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহনুর আলী, কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আনু মিয়া, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি সারওয়ার হোসেন সুজন। আর এক্সিকিউটিভ সদস্য হয়েছেন, লোকমান আহমদ, ছালেহ আহমেদ, এনামুল হক শাহিন, সেলিম হোসাইন, আকলু মিয়া, মাসুক আহমেদ, আবুল কালাম, আমিনুল রহমান লিলু, মকবুল আহমদ, আবু এহিয়া, বদরুজ্জামান, ইকবাল হোসাইন এবং আসাদুল হক। এছাড়া উপদেষ্টা মন্ডলীর সদস্য হয়েছেন, মোহাম্মদ মনির উদ্দিন, মজর আলী, মানিক মিয়া, মুহিব আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ।
সংগঠনের নতুন নেতৃত্ব বিশ্বাস করে যে, এই কমিটি ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’কে আরও এগিয়ে নিয়ে যাবে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। – সংবাদ বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply