জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ জয়নুল আবেদীনঃ জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির সভা গত ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন ফেরদৌসের সভাপতিত্ব ও সেক্রেটারী আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রেজারার মাওলানা এমদাদুল হক।
উক্ত সভায় বক্তব্য রাখেন : প্রধান উপদেষ্টা জনাব কামাল এমসি রহমান , ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল আবেদীন, জনাব কাজী মাওলানা আব্দুর রহমান , জনাব আব্দুর রাজ্জাক ইকবাল, জনাব আখতারুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য জনাব গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল , সহ কোষাধক্ষ জনাব কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জনাব কাজী খালেদ , সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান তুহিন।

সভায় বক্তারা কিভাবে বৃদ্ধ মানুষকে কেয়ার ও সাপোর্ট করা যায়। বৃদ্ধ বয়সে সর্বদা হাসি খুশির মধ্যে রেখে সুস্থ রাখতে সাহায্য করা যায়। তাঁদের কে শপিং ক্লিনিং ও সব ধরণের কাজে সহযোগিতা করা। চার দেয়ালের সীমানায় বাস করে তাঁরা যাতে করে একাকিত্ব ও অসহায় বোধ না করতে পারে , সেজন্য তাঁদেরকে সঙ্গ দেয়া। এ বিষয় নিয়ে বিস্তর আলোচনা করে সিদ্বান্ত গ্রহণ করা হয়। পরিশেষে মোনাজাত ও নৈশ ভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।