সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতের নির্বাহী পরিষদ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে।