জিএসসির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে এক ইফতার মাহফিল গত ৮ মার্চ পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারপার্সন সালেহ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফিরুজ খান এবং সাউথ ইস্ট রিজিওনের সাধারন সম্পাদক সূফী সুহেল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ শাহগির বক্ত ফারুক, জিএসসির সাবেক চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মনওয়ার হোসেন, জিএসসির কেন্দ্রীয় ট্রেজারার আরজু মিয়া এমবিই, ব্রিটিশ বাংলাদেশ ওয়য়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারী আকরাম হোসেন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, জিএসসির সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক মির্জা আছহাব বেগ ও খসরু খান, কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, ইস্ট লন্ডন ব্রাঞ্চের চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার মোঃ ইসবাহ উদ্দীন ও সীতার আহমদ, এসএক্সে ব্রাঞ্চের চেয়ারপার্সন মুমিন আলী, মিডিলসেক্স ব্রাঞ্চের সেক্রেটারী মুজিবুর রহমান রাসেল, বিটিএর ট্রেজারার মিসবাহ কামাল, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারী আবদুল মালিক কুটি, জিএসসির এনইসি মেম্বার ব্যারিষ্টার শাহ মিছবাউর রহমান ও এম.এ গফুর, আকলাকুর রহমান,আবাব মিয়া,জিএসসি সিলেট চ্যাপ্টারের সেক্রেটারী আব্দুস সামাদ নজরুল, শাহান চৌধুরী, আবদুস সোবাহান, সালেহ আহমদ , নূর আহমদ, মীর্জা কামরান বেগ, মোক্তার আহমেদ, ফাহিমা নিপা, রাবিয়া ফাতেহা, নূর উদ্দিন, রফিক আহমদ প্রমুখ।

ইফতার পুর্ব আলোচনা সভায় রমজানের তাতপর্য নিয়ে আলোচনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। সভায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের আনন্দে পৌঁছে দিতে আর্তমানবতার সেবায় গঠিত জিএসসির ঈদ স্মাইল প্রজেক্টে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।
সভায় হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর জুনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


Spread the love

Leave a Reply