প্রবাস

জিএসসি ইষ্ট লন্ডন শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত

Spread the love

ডেস্ক রিপোর্টঃ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকের ইষ্ট লন্ডন শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন গত ২৩ জুলাই বুধবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জিএসসি ইষ্টলন্ডন শাখার অসংখ্য সদস্যবৃন্দ ছাড়াও সাউথইষ্ট রিজিওনসহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ অংশগ্রহন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্ঠার আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট রিজিওনের সভাপতি এম এ আজিজ।সাবেক কেন্দ্রীয় ্সেক্রেটারী মির্জা আসহাব বেগ , সাউথইষ্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কাউন্সিলার ফয়জুর রহমান, সাউথ ইস্ট রিজিওনের সাধারন সম্পাদক ফজলুল করীম চৌধুরী ও ট্রেজারার সুফী সুহেল আহমদ, এম এ গফুর, ডঃ রওয়াব উদ্দিন, অধ্যক্ষ সানাওয়ার আলী কয়েছ, আখলাকুর রহমান প্রমূখ ।

এছাড়া উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সৈয়দ রফিকুল হক, শেখ ফারুক আহমদ, ফারুক মিয়া জিলু, এডভোকেট মুমিন আলী, ফারুক মিয়া,সৈয়দুল আলম চৌধুরী, মির্জা আবুল কাশেম, আলী নেওয়াজ, নুর আহমদ, নুর উদ্দিন, সৈয়দ আশফাক আহমদ, আশফাক চৌধুরী,আফরুজ আলী, আব্দুস সালাম, ইরফান আলী, আব্দুল কাদির, ইকবাল আহমদ,সিপ্লু আহমেদ, গিয়াস উদ্দিন, আলী আহমদ তালা,লিটন আহমেদ, জগ্লুল খান, জাহেদ মিয়া, সফর উদ্দিন, আব্দুল মুমিন, মাসুকুর রহমান, মজির উদ্দিন প্রমুখ।

দ্বি-বার্ষিক সভাটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি জনাব আব্দুল মালিক কুটি । সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ জিল্লুল হক। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জগম্বর আলী।

সভায় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সৈয়দ জিল্লুল হক বিগত বছরের সাংগঠনিক রির্পোট এবং ট্রেজারার মোঃ আবুল মিয়া বাৎসরিক আর্থিক রির্পোট পেশ করেন। পরে সাধারন সম্পাদক ও ট্রেজারারের আর্থিক প্রতিবেদন সর্বসর্মতিক্রমে গৃহীত হয়।

সভার ২য় পর্বে প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলার সদরুজ্জামান খান ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ আবুল কালাম নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে উপস্হিত সদস্য ও নের্তৃবৃন্দের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে রির্পোট পেশ করেন। নির্বাচনের চেয়ারপার্সন, সাধারন সম্পাদক ও ট্রেজারার পদ সহ অন্যান্য সকল পদে একাধিক প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনার জনাব সদরুদ্জামান খান চেয়ারপার্সন পদে সৈয়দ জিল্লুল হক, সাধারন সম্পাদক পদে শাহান চৌধুরী ও ট্রেজারার পদে সালেহ আহমদ সহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।

সভায় ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় আহতদের সুচিকিৎসার লক্ষে রাষ্ট্রের তদারকির আহবান জানানো হয়। সভায় সিলেট বিমান বন্দরকে পূর্নাজ্ঞ আন্তর্জাতিক বিমানবন্দর করারা জোর দাবী জানানো হয়।


Spread the love

Leave a Reply