জিএসসি সাউথ ইস্ট রিজিওনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের কার্যকরী কমিটির এক সভা গত ২৪ মে রবিবার অনুষ্ঠিত হয়। সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতি এম এ গফুর। অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার মোহাম্মদ ইছবাহ উদ্দিন। সভায় আর্থিক রির্পোট পেশ করেন সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া। এতে সর্বসম্মতিক্রমে আর্থিক রিপোর্ট অনুমোদিত হয়। এ ছাড়াও এজেন্ডা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন- জিএসসির সহ সভাপতিদের মধ্যে এম এ গফুর, ফজলুল করিম চৌধুরী, মিছবা কামাল, মীর্জা আফসর বেগ, গোলাম আজম তালুকদার, , জয়েন্ট সেক্রেটারী আবদুল মালিক কুটি, মহিলা সম্পাদিকা এমদাদুন খান, প্রচার সম্পাদক সাজু আহমদ, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক ও সাধারণ সম্পাদক শাহান চৌধুরী , ট্রেজারার সালেহ আহমদ, স্পোটস সেক্রেটারী কাজী তাজউদ্দিন আকমল, মোঃ আবাব মিয়া, নাজমুল হুদা, মির্জা আবুল কাশেম, আবদুস সোবহান, মইনুল হক, তাজউদ্দিন, মুহিবুর রহমান, জাবেদ আহমেদ প্রমুখ।
সভায় আগামী জুলাই মাসের সাউথ ইস্ট রিজিওনের সদস্যদের নিয়ে সামার ট্রিপের আয়োজন করা হয়েছে। সামার ট্রিপের সময় ও তারিখ পরে জানানো হবে।
সভা শেষে জিএস স্যার সাবেক চেয়ারপার্সন এম এ আজিজের সুস্থতা কামনা ও জিএসসি পোটসমাউথ ব্রাঞ্চের সাধারন সম্পাদক খায়রুল হোসেনের পিতার মৃত্যুতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর।