জিএসসি দি সাউথ রিজিওনের অভিষেক সম্পন্ন
ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির সর্ববৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ’কে দি সাউথ রিজিওন এর নতুন নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান গত ১৮ই অগাস্ট সোমবার যুক্তরাজ্যের সুইনডন শহরের এক অভিজাত হলরুমে জমকালো আয়োজনে মাধ্যমে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি সাউথ রিজিওনাল এর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী জনাব আজাদ মিয়া ফারুক। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দারা হাসান পলাশ ও যুগ্ম সম্পাদক তহুর আলী ।

উক্ত অনুষ্ঠানে যুক্ত রাজ্যরে বিভিন্ন শহর থেকে ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার আগত অতিথিবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দর এক মনোরম পরিবেশ তৈরি হয় ।শুরুতে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন দি সাউথ রিজিওনাল এর সেক্রেটারি জেনারেল মোঃ দারা হাসান পলাশ ।এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চেয়ারপার্সন আজাদ মিয়া ফারুক। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আরজু মিয়া এম বি ই নবগঠিত কমিটির সকল সদস্যদের শপথবাক্য পাঠ করান । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উইল্টশায়ার এর ডেপুটি লড ল্যেফট্যানট মকরম আলী আফরোজ. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইনডন বারার ডেপুটি মেয়র মিঃ নীল হপকিন্স ,কেন্দ্রীয় নির্বাহী কমিটির টেজারার বিশিষ্ট শিক্ষাবিদ সালেহ আহমেদ,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সংগঠক জনাব আরজু মিয়া এম বি ই ,সাবেক সেক্রেটারি জেনারেল মির্জা আসহাব বেগ, সুইনডন বারার সাবেক মেয়র জনাব জুনাব আলী,কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব জামিল চৌধুরী. মিনিস্টি অফ হিস্ট্রি জনাব রুপা রয় লিপু, সুইনডন টাউন এর সিনিয়র সিটিজেন বিশিষ্ট মুরুব্বি জনাব মজমিল আলী,জি এস সি এর সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, এম এ গণি,সুফি সুহেল আহমেদ,আবুল মিয়া.অধ্যাপিকা বেগম সালেহ আহমেদ,বেগম আজাদ মিয়া ফারুক,টেজারার আখলাকুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলার সালেহ আহমেদ্,আব্দুল রুসন চেরাগ আলী,সামসুল হক,আকরম আলী প্রমুখ ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আরজু মিয়া এম বি ই কে সম্মাননা প্রদান করা হয় ও সদ্য সাবেক সভাপতি এম এ গনি ও সাধারণ সম্পাদক মকরম আফরোজ আফরোজা আলী’কে এ সন্মাননা প্রদান করা হয় । – সংবাদ বিজ্ঞপ্তি