জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে হত্যা করতে হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন কিছু সাংবাদিক -লন্ডনে সংস্কার কমিশনের চেয়ারম্যান
সাজু আহমদ: লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত “বাংলাদেশ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট ও বাস্তবতা” শীর্ষক অনুষ্টানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন কমিশনের চেয়ারম্যান কামাল আহমদ।
অনুষ্টানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমদ ও সুরমা পত্রিকা সম্পাদক সামসুল আলম লিটন. প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সহ সাবেক ও বর্তমান নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।
একশত বিরাশি পাতার কমিশনের রিপোর্টের বিশদ বর্ণনা করেন মুখ্য আলোচক. জুলাই বিপ্লবের সময় সাংবাদিকদের সাবেক প্রধানমন্ত্রীর কাছে গিয়ে হত্যাকান্ডকে সমর্থন করা থেকে শুরু করে মালিক, সাংবাদিক ও সম্পাদকদের জবাবদিহিতা ও সীমাবদ্ধতার ব্যাপারে ব্যাপক আলোচনা উপস্থিত সাংবাদিকদের পুরো রিপোর্টের বিস্তারিত জানতে সহাযতা করে।