জুলাই সনদ বাস্তবায়ন না করলে রাজপথেই দাবি আদায়ের ফায়সালা হবে – মতবিনিময় সভায় এডভোকেট জুবায়ের
মোঃ জয়নুল আবেদীনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ২ সেপ্টেম্বর বুধবার লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন ।
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে তাঁর দলের অবস্থান ও বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে তাঁর বক্তব্যে , ছাত্র-জনতার আন্দোলনের ‘জুলাই সনদ’ বা মূল আকাঙ্ক্ষাগুলো দ্রুত বাস্তবায়ন করার জোর দাবি জানান এবং
দেশে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো ধরনের অবহেলা বা ধীরগতি জামায়াতে ইসলামী মেনে নেবে না বলে ও তিনি হুঁশিয়ারি দেন।
এডভোকেট জুবায়ের স্পষ্ট করেন যে, জনগণের এসব ন্যায্য দাবি পূরণে সরকার অবহেলা করলে জামায়াতে ইসলামী সাধারণ মানুষকে সাথে নিয়ে পুনরায় রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করবে।
তিনি বলেনঃ যে শহীদদের রক্তের উপর আজকের এইসরকার তারা শহীদের রক্তের সাথে প্রতারণার পথেই হাঁটছে।
বিএনপি তাদের নির্বাচনীইস্তেহারে বলেছিলো, জুলাই সনদের প্রতিটি অক্ষর তারা বাস্তবায়ন করবে ! গণভোটেহ্যাঁ কে বিজয়ী করতে চেয়েছে।কিন্তু বিজয়ী হওয়ার পর তারা জনগণের সাথে প্রতিটাঅক্ষরেই প্রতারণা করছে।
এডভোকেট জুবায়ের বলেন, জনগণের দাবি জুলাই সনদবাস্তবায়নে আমরা সংসদে বারবার আহবান জানাচ্ছি।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাসের সংকট, সেবা প্রতিষ্ঠান গুলোর চরম অনিয়ম-অরাজকতাসহবিভিন্ন সংকট তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে। ফ্যাসিস্টহাসিনার মতো নতুন কোনো ফ্যাসিবাদকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোতে দলীয় লোকনিয়োগের নজিরবিহীন অবস্থা তুলে ধরে বলেন, সরকার পুরো সিস্টেমটাকে নষ্ট করেদিচ্ছে। অতীতে যা হয়নি সেটাই করছে। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে নিজেদেরদলীয় প্রতিষ্ঠানের মতো তৈরী করেছে।
লন্ডনে কর্মরত বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি দেশের সংকটময় মুহূর্তে প্রবাসীদের সঠিক তথ্য সরবরাহ ও জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউকে ও ইউরোপ এর প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবুবকর মোল্লার পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইউকে ও ইউরোপ এর অন্যতম মুখপাত্র ব্যারিস্টারফখরুল ইসলাম ও ডক্টর শামসুল আলম গোলাপ।