টাওয়ার হ্যামলেটসে ৯৭.৮% পরিবার তাদের শীর্ষ তিনটি পছন্দের একটি স্কুলের অফার পেয়েছে

Spread the love

ডেস্ক রিপোর্টঃ চলতি ২০২৬ শিক্ষাবর্ষে আগামী সেপ্টেম্বরে টাওয়ার হ্যামলেটসের প্রাইমারি স্কুলে ভর্তির জন্য আবেদনকারীদের মধ্যে ৯৭ দশমিক ৮ শতাংশ পরিবার তাদের শীর্ষ তিনটি পছন্দের একটি স্কুলে জায়গা পেয়েছে। গত বছরের ৯৭ দশমিক ৬ শতাংশের তুলনায় এ বছরের হার সামান্য বেশি এবং লন্ডনের সামগ্রিক গড় হার ৯৭ শতাংশের চেয়েও উপরে।

এই সামগ্রিক ফলাফলের মধ্যে, ৯২ দশমিক ৬ শতাংশ পরিবার তাদের প্রথম পছন্দের স্কুলে জায়গা পেয়েছে, যা ২০২৫ সালের ৯২ দশমিক ৩ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে এবং লন্ডনের গড় প্রথম পছন্দের হার ৮৮ দশমিক ৪ শতাংশের চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি।

মোট হিসাবে, ৯৮ দশমিক ২ শতাংশ অভিভাবক তাদের ছয়টি পছন্দের মধ্যে অন্তত একটি স্কুলে জায়গা পেয়েছেন। বাকি ১ দশমিক ৮ শতাংশ আবেদনকারী কোনো পছন্দের স্কুলে জায়গা না পাওয়ায় তাদের জন্য স্থানীয়ভাবে একটি স্কুল বরাদ্দ করা হয়েছে। তবে ন্যাশনাল অফার ডে ২০২৬-এ টাওয়ার হ্যামলেটসে প্রাইমারি স্কুলে আবেদন করা সব শিশুই একটি করে স্কুলের অফার পেয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানিয়েছে, বারাজুড়ে প্রাইমারি স্কুলে এখনও পর্যাপ্ত আসন খালি রয়েছে, যা নতুন করে এলাকায় আসা পরিবারগুলোর শিশুদের ভর্তির চাহিদা পূরণে সহায়ক হবে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল চলতি বছরের সেপ্টেম্বরে প্রাইমারি স্কুলে ভর্তির জন্য মোট ২ হাজার ৭ শত ১৩টি আবেদন পেয়েছিল।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কর্পোরেট ডাইরেক্টর ফর চিলড্রেন সার্ভিসেস স্টিভ রেডি বলেন, “টাওয়ার হ্যামলেটসে এত বেশি সংখ্যক অভিভাবক ও শিশু তাদের পছন্দের প্রাইমারি স্কুলে জায়গা পাওয়ায় আমরা সত্যিই আনন্দিত। স্কুল অ্যাডমিশন সার্ভিসের কঠোর পরিশ্রম এবং অঙ্গীকারের জন্য আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের সব প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং তাদের টিমগুলোকেও ধন্যবাদ জানাই।”


Spread the love

Leave a Reply