টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন: একাধিক ওয়ার্ডে এস্পায়ার পার্টির চমক, বিজয়ী একঝাঁক বাঙালি
মোঃ জয়নুল আবেদীন: টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিভিন্ন ওয়ার্ড থেকে বিজয়ী কাউন্সিলরদের নাম ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন কমিশন।
ওয়ার্ডভিত্তিক নির্বাচিত কাউন্সিলরদের তালিকা নিচে দেওয়া হলো:
-
- ১. হোয়াইটচ্যাপেল ওয়ার্ড: শাফী আহমেদ, কামরুল হোসেইন ও আবুল কাশেম মোহাম্মদ হেলাল (সবকটি আসনে এস্পায়ার পার্টি জয়ী)।
২. শাদওয়েল ওয়ার্ড: হারুন (এস্পায়ার পার্টি) ও রাবিনা খান (লিবারেল ডেমোক্রেটস)।
৩. স্পিটালফিল্ডস ও বাংলাটাউন ওয়ার্ড: সুলুক মিয়া ও ফয়সাল আহমদ (এস্পায়ার পার্টি)।
৪. বেথনাল গ্রিন ইস্ট ওয়ার্ড: আহমেদ আল কবির, সায়েদ তারিক আব্দুল্লাহ ও হালিমা ইসলাম (এস্পায়ার পার্টি)।
৫. বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ড: আবু তালহা চৌধুরী, মোস্তাক আহমদ ও আমিন রহমান (এস্পায়ার পার্টি)।
৬. স্টেপনি গ্রিন ওয়ার্ড: আব্দুল ওয়াহিদ আলী ও সাবিনা আক্তার (এস্পায়ার পার্টি)।
৭. সেন্ট ডানস্টানস ওয়ার্ড: সফিকুল ইসলাম ও সোনালী মিয়া (এস্পায়ার পার্টি)।
৮. মাইল এন্ড ওয়ার্ড: রুজি খানম, মোহাম্মদ হাসান মাহমুদ ও ওমর মেহ্দী (এস্পায়ার পার্টি)।
৯. ব্রোমলি নর্থ ওয়ার্ড: মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ ইলিয়াস (এস্পায়ার পার্টি)।
১০. ব্রোমলি সাউথ ওয়ার্ড: বদরুল ইসলাম চৌধুরী (এস্পায়ার পার্টি) ও শুভ হোসাইন (লেবার পার্টি)।
১১. পপলার ওয়ার্ড: গোলাম কিবরিয়া চৌধুরী (এস্পায়ার পার্টি)।
১২. ল্যান্সবারি ওয়ার্ড: ইকবাল হোসাইন, ফয়সাল আহমেদ ও আবুল মনসুর (এস্পায়ার পার্টি)।
১৩. উইভার্স ওয়ার্ড: কবির আহমেদ (এস্পায়ার পার্টি) ও আমিনা আলী (লেবার পার্টি)।
১৪. আইল্যান্ড গার্ডেন ওয়ার্ড: পিটার গোল্ডস (কনসারভেটিভ পার্টি) ও সাদিকুর রহমান (এস্পায়ার পার্টি)।
১৫. ব্লাকওয়াল ও কিউবিট টাউন ওয়ার্ড: বেলাল উদ্দিন, আহমেদুর রহমান খান ও মিনারা খাতুন (এস্পায়ার পার্টি)।
১৬. বো ইস্ট ওয়ার্ড: ম্যাডস চুরচুউজ, উত্তীলেই ডেইজি সুইনয়াৰ্ড ও জনাথন পুরসেল (সবকটি আসনে গ্রীন পার্টি জয়ী)।
১৭. বো ওয়েস্ট ওয়ার্ড: রুপার্ট জর্জ ও মার্টিন জন পার্কার (গ্রীন পার্টি)।
১৮. ক্যানারী ওয়ার্ফ ওয়ার্ড: মাইয়ুম মিয়া তালুকদার ও সাইদ আহমদ (এস্পায়ার পার্টি)।
১৯. লাইমহাউস ওয়ার্ড: ডেভিড জন এডগার (লেবার পার্টি)।
২০. সেন্ট্ ক্যাথেরিন ও ওয়াপিং ওয়ার্ড: আব্দাল উল্লাহ ও ভিক্টোরিয়া ফ্লেউর লুপটন (লেবার পার্টি)।
- ১. হোয়াইটচ্যাপেল ওয়ার্ড: শাফী আহমেদ, কামরুল হোসেইন ও আবুল কাশেম মোহাম্মদ হেলাল (সবকটি আসনে এস্পায়ার পার্টি জয়ী)।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এস্পায়ার পার্টি একাধিক ওয়ার্ডে চমকপ্রদ ফলাফল করেছে। পাশাপাশি লেবার পার্টি, কনসারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট প্রার্থীরাও কিছু গুরুত্বপূর্ণ আসনে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। নবনির্বাচিত এই কাউন্সিলররা আগামী চার বছর স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে কমিউনিটির উন্নয়নে দায়িত্ব পালন করবেন।