টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বিএমইর উদ্যোগে অক্টোবর ব্ল্যাক হিস্ট্রি মাস উদযাপন
ডেস্ক রিপোর্টঃ অক্টোবর ব্ল্যাক হিস্ট্রি মাস পালন উপলক্ষে গত বুধবার টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ইর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক স্পিকার আহবাব হুসেনের সভাপতিত্বে এবং টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ইর সাবেক চেয়ার ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ৫ বারের সাবেক লিডার হেলাল আব্বাস, লেবার গ্রুপ লিডার কাউন্সিলর আবদাল উল্লা, সাবেক লেবার পার্টির এন ই সি মেম্বার ক্রিস্টিন শোক্রফট, সাবেক কাউন্সিলর কেইট টুই, কাউন্সিলরশুভ হুসেন , সাবেক কাউন্সিলর তারিক খান, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন, নিউহ্যামের কাউন্সিলর শাহ সানাউর মিয়া, লেবার পার্টির হুয়াইটচাপেল ওয়ার্ড সেক্রেটারি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ড সেক্রেটারি দেলওয়ার হুসেন , নাজ নাসীমা, মিসবাহ মাসুম , ফজলে রাব্বি স্মরণ সহ অনেকে। সভায় বক্তারা যুক্তরাজ্য সহ সারা বিশ্বে শত বছর ধরে বি এম ই কমিউনিটির অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।