টিউলিপকে তলব, ৫ ঠিকানায় গেল চিঠি

Spread the love

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যের এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ২২ জুন ফের তলব করে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার ৫ ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশানের ২ এর ১১ রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। তবে সংস্থাটির দাবি, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছেন না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছেন।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এমন প্রেক্ষাপটে রাজধানীতে টিউলিপের ৫টি ঠিকানায় ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাকযোগে এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি প্রকাশ্য স্থানে রাখবে।


Spread the love

Leave a Reply