ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের
দীর্ঘ ১৭ বছরের লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
জানা যায়, ২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। স্বৈরাচার হাসিনা সরকারের রোষানলে পড়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে পারেননি। পটপরিবর্তনের পর আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। সেজন্য টাভেল পাসের আবেদন করেছেন তিনি।