ডেগেনহামে কিউ ফ্যাক্টর প্রতিযোগিতা সম্পন্নঃ ইতোমধ্যে কিউ ফ্যাক্টর ব্রিটেনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
মোহাম্মেদ জয়নুল আবেদীন : অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে গত ৯ নভেম্বর রবিবার ২ ঘটিকায় কিউ ফ্যাক্টর সিজন ৯ জাতীয় কিরাত প্রতিযোগীতা ২০২৫ ডেগেনহামের উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টে অনুষ্ঠিত হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট আয়োজিত ও মিডিয়া পার্টনার চ্যানেল এসের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান জনাব শাইখ আব্দুল মান্নান । প্রাণবন্ত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন কিউ ফ্যাক্টর ম্যানাজার মোহাম্মাদ জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান ও স্কটল্যান্ড ইউনিভার্সিটির এসিস্টেন্ট প্রফেসর ডক্টর আশরাফ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কাই ভিউ ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোহাম্মদ মাবরুর আহমদ।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন: জনাব কারী বাশির , শায়খ শেরিফ খাত্তাব ও ইমাম ও খতিব মাওলানা সাদ ।
অনুষ্ঠানে বক্তারা বলেনঃ ইতোমধ্যে কিউ ফ্যাক্টর ব্রিটেনে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। সন্তানদের উৎসাহ উদ্দীপনা কিউ ফ্যাক্টর এখন সফলতার শীর্ষে। কোরানিক এই মুভমেন্ট পৌঁছে যাক প্রতিটি ঘরে ঘরে এই প্রত্যাশা করি।
গ্লোবাল এইড ও চ্যানেল এস কে ধন্যবাদ জানাই এত চমৎকার আয়োজনের জন্য । আপনাদের এই সুন্দর উদ্যোগ যুগ যুগ ধরে জারী থাকুক এই দোয়া করি।
অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারি প্রত্যেক প্রতিযোগিকে সার্টিফিকেট প্রদান করা হয়। দুটি গ্রুপে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী ইয়েস কার্ড পেয়ে কোয়াটার ফাইনালের জন্য নির্বাচিত হন ।
উল্লেখ্য যে, প্রতিযোগিতায় ফাইনাল বিজয়ী ১ম স্থান অধিকারী পাবেন ১৫০০ পাউন্ড, ২য় স্থান অধিকারী পাবেন ১০০০ পাউন্ড এবং ৩য় স্থান অধিকারী পাবেন ৫০০ পাউন্ড। প্রতিযোগিতায় আকর্ষণীয় ট্রপি ও সার্টিফিকেটও রয়েছে।
