শীর্ষ সংবাদবাংলাদেশ

ঢাকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসনে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা – ভাঙচুর, অভিযোগ চাঁদাবাজির

Spread the love

ডেস্ক রিপোর্টঃ রাড্ডা ক্লিনিকের ঘটনার রেশ কাটতে না কাটতেই—দক্ষিণ মানিকদীর একটি আবাসন প্রকল্পে রাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। ফিল্মি স্টাইলে শতাধিক সন্ত্রাসী সেখানে গুলিবর্ষণ করে প্রবেশ করে তাণ্ডব চালায়, কোপানো হয় বেশ কয়েকজনকে। দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশে অবস্থিত নিউগিনি হাউজিং প্রোজেক্টের গেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুখোশধারী শতাধিক ব্যক্তি ৪টি পিকআপ ভ্যানে করে দক্ষিণ মানিকদীতে নির্মাণাধীন আবাসিক এলাকাটিতে ঢুকে পড়ে। এসময় আতঙ্ক ছড়াতে ছোড়া হয় এলোপাতাড়ি গুলি। অনেকের হাতেই দেশীয় অস্ত্র, ভেঙে ফেলা হয় সব সিসিটিভি ক্যামেরা, কুপিয়ে আহত করা হয় বেশ কয়েকজনকে।
এ ঘটনায় আহত কয়েকজন ব্যক্তি জানান, তারা গেটের নিচ দিয়ে ঢুকে পড়ে। আমাকে দুটি পিস্তল দিয়ে ধরে, একটা উপরে আরেকটা নিচে। আমাদের কিছু লোককে ছুরি মেরে আঘাত করেছে। কারও মাথায় বাড়ি দিয়েছে।
৫ বিঘা জমির ওপরে এই আবাসন প্রকল্পে গড়ে উঠছে ১৭টি বহুতল ভবন। নির্মাণাধীন ভবনগুলোতে মানুষের বসবাস কম। হাউজিং সোসাইটির মালিকপক্ষ বলছে, দুমাস আগেও একই কায়দায় হামলা করেছিল সন্ত্রাসীরা। মোটা অঙ্কের চাঁদার দাবিতেই তারা এমনটি করেছিল।
নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূইয়া জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম চাঁদাবাজি, হুমকি, ধামকি, জমি দখলসহ নানান ধরনের কর্মকাণ্ড আমাদের সঙ্গে করে আসতেছে। আজকে সাড়ে দশটার নাগাদ প্রায় আড়াইশ থেকে তিনশ, সবাই অস্ত্রধারী। সবার হাতে অস্ত্র ছিল। সবাই অস্ত্র নিয়ে আমাদের যে মেইন গেট ছিল ওই মেইন গেটে মানে আপনার মানে ফা-ফায়ার।
নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম চাঁদাবাজি, হুমকি-ধমকি, জমি দখলসহ নানান ধরনের কর্মকাণ্ড আমাদের সঙ্গে করে আসতেছে। আজকে সাড়ে ১০টার নাগাদ প্রায় ২৫০ থেকে ৩০০ জন আসে। সবাই অস্ত্রধারী। সবার হাতে অস্ত্র ছিল। সবাই অস্ত্র নিয়ে আমাদের যে মেইন গেট ছিল গুলি ছুরতে থাকে।
দুর্বৃত্তদের হামলায় তছনছ হয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। কর্মীদের মারধর করে ব্যাপক লুটপাট চালানো হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সালমান মুক্তাদির বলেন, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যর্থতা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ব্যর্থতা। হইছে তো, এইটা তো বাংলাদেশী। উই হ্যাভ টু অ্যাকনলেজ দিস, এটাই বাংলাদেশ। আমি বাংলাদেশী আইনে বিশ্বাস করি না। আমি আইনের ব্যাপারে অনেক নাস্তিক বাংলাদেশে।
হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় ১ কোটি টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। বিভিন্ন স্থানে মেলে গুলির প্রমাণ। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ আসলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। তবে পুলিশের দাবি এতেও কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
তবে ক্যান্টনমেন্ট থানার ওসি গিয়াস উদ্দিন জানান, এখানে থেকে আমরা দুইটা ছুরি ও ৪টি গুলির খোসা উদ্ধার করছি। এটা কোনো রাজনৈতিক না, ভূমি নিয়ে বিরোধ।
সেনানিবাসের পাশে জনবহুল স্থানে কীভাবে এমন তাণ্ডব চালালো সন্ত্রাসী গোষ্ঠী—এ নিয়ে চরম আতঙ্কিত দক্ষিণ মানিকদীবাসী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য
হামলার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টিকে জমিজমা সংক্রান্ত বিরোধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন: “ সালমান মুক্তাদির এই হামলার ঘটনা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটিকে তিনি “ঢালাও অভিযোগ” হিসেবে অভিহিত করেন।  স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এটি কোনো চাঁদাবাজি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা নয়। প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিউগিনি প্রোপার্টিজ এবং এক প্রতিবেশীর (অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা) মধ্যে একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হামলাকারীদের মূল লক্ষ্য সালমান মুক্তাদিরের স্টুডিও ছিল না, বরং জমির সীমানা নিয়ে বিরোধের মাঝে পড়ে স্টুডিওটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সালমান মুক্তাদিরের পাল্টা বক্তব্য ও ক্ষোভ
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর সালমান মুক্তাদির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রবিবার (২৭ সেপ্টেম্বর) একটি ভিডিওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দেন:  স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেন এই ঘটনায় কোনো মামলা হয়নি, তখন সালমান মুক্তাদির তার কড়া সমালোচনা করে বলেন, “আপনি জানেনই না যে অলরেডি মামলা দায়ের করা হয়েছে। আপনার কাছে এই আপডেটটুকুও নেই। আপনি দেশের নাগরিকদের থেকে কতটা বিচ্ছিন্ন?”  সেনানিবাসের এত কাছে এবং খোদ দেশের প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের অধীনে কীভাবে আড়াইশ-তিনশত সশস্ত্র সন্ত্রাসী এসে এমন তাণ্ডব চালাতে পারে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সালমান বলেন, “ক্যান্টনমেন্ট এখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ। আপনি কি বুঝতে পারছেন কেন আপনার দিকে আঙুল তোলা হচ্ছে? আমার মনে হয় আপনি সেটা বুঝছেন না।” সালমান জানান, তিনি জমির অভ্যন্তরীণ সব ঝামেলা না জানলেও আবাসন প্রকল্প কর্তৃপক্ষের বরাতে এটি মোটা অঙ্কের চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা বলেই মনে করছেন। সবশেষে তিনি দেশের আইনশৃঙ্খলা ও প্রশাসনের চরম ব্যর্থতার দিকে ইঙ্গিত করে গভীর ক্ষোভ প্রকাশ করেন।


Spread the love

Leave a Reply