খেলাধুলাশীর্ষ সংবাদ

তপুর জোড়া গোলে ইউরোপের বুকে প্রথম জয় বাংলাদেশের

Spread the love

স্পোর্টস ডেস্ক: ইউরোপের মাটিতে প্রথম খেলতে গিয়েই অবিশ্বাস্য এক ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই  জয়ের মাধ্যমে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশকে হারানোর গৌরব অর্জন করল বাংলাদেশ। একই সঙ্গে ঐতিহাসিক এই জয়ে নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকল। বাংলাদেশের এই দুর্দান্ত সাফল্যের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ। যার জোড়া গোলেই নিশ্চিত হয়েছে এই জয়।


Spread the love

Leave a Reply