দেশের সকল ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা

Spread the love

দেশের সকল স্বতন্ত্র  ইবতেদায়ী  মাদ্রাসাগুলো পর্যায়ক্রমে জাতীয়করণ হবে, এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে  বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক। মঙ্গলবার শাহবাগে  এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আপনাদের ৬ দফা দাবি সহ অতিরিক্ত কিছু কাজ আমরা হাতে নিয়েছি।  আপনাদের সকল দাবির সাথে আমরা নীতিগত ভাবে একমত। পর্যায়ক্রমে স্বতন্ত্র সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।

সরকারের এ আশ্বাসে শাহবাগে নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তাদের কেউ কেউ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন। এছাড়া চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাইয়ের ১ তারিখ থেকে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।


Spread the love

Leave a Reply