দৌলত খাঁন বাবুলের মৃত্যুতে জিএসসি কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওনের শোক
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউ কে এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক দৌলত খাঁন বাবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জিএসসি কেন্দ্রীয় কমিটি ও সাউথ ইস্ট রিজিওন। এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন সালেহ আহমদ, সাধারন সম্পাদক মোঃ ফিরুজ খান, ট্রেজারার আরজু মিয়া এমবিই , সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবির, সাধারন সম্পাদক সুফী সুহেল আহমদ ও ট্রেজারার মোঃ আবুল মিয়া মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। – বিজ্ঞপ্তি