নুরের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

Spread the love

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, “আমরা পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা চালায়। নুর ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করে তাদের আল রাজী টাওয়ারের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর ও দলের শীর্ষ নেতারা। হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করে।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

পাল্টাপাল্টি অভিযোগ

চিকিৎসাধীন অবস্থায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালিয়েছে।”

অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


Spread the love

Leave a Reply