পঞ্চগড়-১-এ পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস আলম

Spread the love

সারজিস আলম পঞ্চগড়-১ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই অভিযোগ করেন তিনি। 

পোস্টে তিনি দাবি করেন, ‘পঞ্চগড়-১ আসনে “শাপলা কলি” ভোটে হারেনি। প্রশাসন, বিএনপি, ডিপস্টেট পরিকল্পিতভাবে কারচুপি করে শাপলা কলিকে হারিয়েছে।’

পোস্টটির কমেন্টে পরে সারজিস আলম লিখেছেন, ‘নাম প্রকাশ না করার শর্তে ভোটকেন্দ্রে থাকা প্রশাসনের সদস্যের স্বীকারোক্তি, প্রধান পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফলশীট, গণভোটের ব্যালটের চেয়ে এমপি ভোটের ২৫ হাজার বেশি ব্যালট, প্রথম ৮০টি কেন্দ্রে ৮ হাজার ভোটে এগিয়ে যাওয়ার পর দুই ঘন্টা ধরে ফলাফল প্রকাশ বন্ধ রাখা এবং ইঞ্জিনিয়ারিং করে পরবর্তী সব ফলাফলে অপ্রত্যাশিত মার্জিনে একসাথে ১৫০ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করে অন্য পক্ষকে জিতিয়ে দেওয়া, এর সবকিছুই এসবের প্রমাণ।’


Spread the love

Leave a Reply