বাংলাদেশশীর্ষ সংবাদ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, ইনফরমেশন লিক হয়: এনসিপি

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সফরসঙ্গী হিসেবে যে রাজনৈতিক নেতাদের যুক্তরাষ্ট্রে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না বলে এমন ঘটনা ঘটতে পেরেছে।

“প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ ধরনের ঘটনার সাথে জড়িত। ভেতর থেকে ইনফরমেশন লিক করা হয়,” যোগ করেন তিনি।

সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চান এনসিপি’র আহ্বায়ক।

এছাড়া তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করেন।


Spread the love

Leave a Reply