প্রাণবন্ত আয়োজনে সমাপ্ত হল লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার ২০২৬
মোঃ জয়নুল আবেদীনঃ গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) লন্ডনের ক্যানারি ওয়ার্ফের টেমস নদীর তীরে অবস্থিত Radisson Blu Hotel, Canary Wharf East-এ এই জাঁকজমকপূর্ণ মেলাটি অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনটি ছিল উৎসবটির ১০ম বর্ষপূর্তি (10th Anniversary), যার কারণে পুরো আয়োজন জুড়েই ছিল বিশেষ আকর্ষণ।
লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার (London Bengali Wedding Fair) মূলত ব্রিটিশ-বাংলাদেশি এবং বাঙালি বিয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও বর্ণিল আয়োজনকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি অন্যতম প্রধান মাধ্যম। এই মেলাটি সফলভাবে আয়োজনের পেছনে মূল ভূমিকা পালন করছেন এর প্রধান উদ্যোক্তা ও সিইও সোহানা আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর আহাদ আহমেদ।
মেলাটির মূল স্পন্সর ছিল Disha Premium Rice এবং অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে ছিল Channel S and Beyond TV
অনুষ্ঠানটি চমৎকারভাবে উপস্থাপনা করেন বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সুপরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার নাদিয়া আলী। মেলায় প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মামজি স্ট্র্যাঞ্জার (Mumzy Stranger)।
এই বিশেষ আসরে দর্শকদের মাতিয়ে তুলতে বাংলাদেশ থেকে সরাসরি উড়ে এসেছিলেন জনপ্রিয় কমেডিয়ান বেলাল আহমেদ মুরাদ এবং রেডজ অফিশিয়াল আশ বয় এবং শঙ্করী
জমকালো ক্যাটওয়াক, ফ্যাশন শো এবং সরাসরি পারফরম্যান্সের কারণে মেলাটি আগত দর্শকদের জন্য একটি উৎসবমুখর ও বিনোদনমূলক অভিজ্ঞতায় পরিণত হয়।
বিকেল ১২ টা থেকে শুরু হওয়া ফ্যাশন শো-তে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সাউথ এশিয়ান ব্রাইডাল ব্র্যান্ড যেমন— Seemas Sarees, Saab London, Sareez London, Fatema Asad UK ইত্যাদি তাদের ব্রাইডাল কালেকশন প্রদর্শন করে।
মেলায় হবু বর-কনের জন্য ভিন্টেজ রোলস রয়েস গাড়ি বুকিং, ডায়মন্ড জুয়েলারি, ব্রাইডাল মেকআপ ট্রায়াল, সিনেমাটোগ্রাফি, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার এবং বিয়ের ঘটকালি ব্যুরোসহ প্রয়োজনীয় সব স্টল উপস্থিত ছিল।
যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ এই মেলায় অংশ নেন এবং বিয়ের কেনাকাটা ও পরিকল্পনার জন্য এটিকে একটি অত্যন্ত সফল প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসা করেছেন।
বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক মিডিয়া এই মেলার ভূয়সী প্রশংসা করেছেন এবং দীর্ঘ এক দশক ধরে বাঙালি ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য সোহানা ও আহাদ আহমেদকে শুভকামনা জানিয়েছেন।