ফ্যাসিস্ট আমলা ও মিডিয়া আওয়ামী পুনর্বাসনে উঠেপড়ে লেগেছে : হাসনাত

Spread the love

বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সমন্বিতভাবে কাজ করছে। যেসব আমলা দেড় যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়া এই দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙি ট্যাগ দিয়েছে- আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠেপড়ে লেগেছে।

তিনি বলেন, আমরা যখন এই আমলা ও এই মিডিয়ার বিরুদ্ধে কথা বললাম, তখন আপনারা বলা শুরু করলেন-আমাদের এই দায়িত্ব কে দিয়েছে? যেসব আমলা ও মিডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী জাহিলিয়াত কায়েম হয়েছিল, জুলুম কায়েম হয়েছিল, সেই একই আমলা ও মিডিয়া দিয়ে আপনারা ইনসাফ কায়েম করবেন বলে যারা মনে করেন, তাদের বলবো- আপনারা ফ্যাসিবাদের ডিকটা মুখ থেকে সরান।

তিনি আরও বলেন, এই বিপ্লবকে হোমাসা(!) করে দেওয়ার জন্য এই আমলা ও মিডিয়াই যথেষ্ট।


Spread the love

Leave a Reply