বাংলা সংলাপ অফিস পরিদর্শনে এডভোকেট এমরান আহমদ চৌধুরীঃ প্রবাসী সেল গঠন করে হয়রানী বন্ধ এবং গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করার অঙ্গিকার
ডেস্ক রিপোর্টঃ সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক, সিলেট -৬ ( গোলাপগঞ্জ – বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী শুক্রবার বাদ জুম্মা লন্ডনে বাংলা সংলাপ কার্যালয় পরিদর্শন করেছেন।
জনাব এমরান আহমদ চৌধুরী বাংলা সংলাপ অফিসে আসলে সম্পাদক মোঃ মশাহিদ আলী তাকে স্বাগত জানান। এসময় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় একান্ত আলাপচারিতায় জনাব এমরান আহমদ চৌধুরী পিছিয়ে পরা সিলেটের নানামুখী সমস্যা উত্তোরণে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ- বিয়ানীবাজার বিগত ফ্যাসিস্ট আমলে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করবেন বলে আশা ব্যক্ত করেন।
জনাব এমরান আহমদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে বিমানবন্দরে প্রবাসী হয়রানী বন্ধ, প্রবাসীদের জায়গা জমি দখল সহ নানাবিদ সমস্যা সমাধানের লক্ষে একটি কার্যকর প্রবাসী সেল গঠন করবেন বলে আশা ব্যক্ত করেন।