বাংলা সংলাপ ও মুশাহিদ আলীর দীর্ঘ পথচলা
মোঃ জয়নুল আবেদীনঃ
সাফল্যের ১৬ বছরে বাংলা সংলাপ পদার্পন করেছে। দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বাংলা সংলাপ এখন সাফল্যর শীর্ষে।
গত ১০ নভেম্বর সোমবার সন্ধ্যা ৮ ঘটিকায় বাংলা সংলাপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টানের আয়োজন করা হয়। জমকালো এ সন্ধ্যায় অত্যান্ত আনন্দঘন পরিবেশে সংলাপ ফ্যামিলির সকলকে নিয়ে সুন্দর এ মুহূর্তটি উদযাপন করা হয়। উক্ত অনুষ্টানে পত্রিকার সত্ত্বাধিকারী ও সম্পাদক জনাব মুশাহিদ আলী তাঁর দীর্ঘ পথচলার অভিজ্ঞতা বর্ণনা করেন। তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ উপস্থিত সকলকে বিস্মিত করেছে। দীর্ঘ এ পথচলা সকল সাংবাদিকবৃন্দের জীবন চলায় এক আশা ও উদ্দীপনা নিয়ে আসবে বলে আমার বিশ্বাস। সংলাপ পরিবারের মধ্যে যারা স্মৃতিচারণ করেন তারা হলেন সাব এডিটর মোহাম্মদ জয়নুল আবেদীন , সহকারী সম্পাদক জনাব সাহেদ আহমদ , বার্তা সম্পাদক জনাব আহমেদ শামীম ও সাংবাদিক জয়নাল আহমদ প্রমূখ।
পরিশেষে কেক কাটা ও চা চক্রের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করা হয়।
