বাংলা সংলাপ পরিবার গভীরভাবে শোকাহত
বাংলা সংলাপ রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলা সংলাপ পরিবার গভীরভাবে শোকাহত। বাংলা সংলাপ সম্পাদক মোঃ মশাহিদ আলী দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মশাহিদ আলী বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের অকুন্ঠ ভালবাসা ছিল। আমরা তা কখনও ভুলবো না। বেগম খালেদাজিয়ার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে তা কখনও পুরন হওয়ার নয়।