বালাগঞ্জ সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মুনিমের সমর্থনে সভা
বালাগঞ্জ উপজেলার ৫ নং বালাগঞ্জ সদর ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মুনিমের সমর্থনে এক সভা গত মংগলবার ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । লন্ডন মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ দুদু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া , যুবদল নেতা শাহানা আলম , আব্দুল মুহিত, লন্ডন মহানগর যুবদলের সহ সাধারন সম্পাদক আতাউর রহমান সহ বালাগঞ্জ ইউনিয়নের সর্বস্থরের নেতৃবৃন্দ ।সভায় বালাগঞ্জ ইউনিয়নের সকল আত্মীয় স্বজনের সাথে ফোনে যোগাযোগ করে আব্দুল মুনিমের সমর্থনে ভোট চাওয়ার প্রতিজ্ঞা করা হয় ।