বাংলাদেশ

বিএনপির পক্ষে ইসি, নির্বাচনে যাবে কিনা পুর্নবিবেচনা করছে এনসিপি

Spread the love

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নিবো কিনা পুর্নবিবেচনা করছি।

রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা স্পষ্ট ভাবে বলছি- একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচনের কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না। এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কিনা এটাও পুর্নবিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। কোনো সিদ্ধান্ত এখন আমি দিবো না। আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করবো এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্য পুর্নবিবেচনা করবো।

এনসিপির মুখপাত্র আসিফ বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের ১০ দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমরা পরর্বর্তী সিদ্ধান্ত আমরা জানাবো।

সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করবে বলেও জানান আসিফ মাহমুদ।

রোববার নির্বাচন কমিশনে প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানীর মাঝখানে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তার এসে আরপিও, সংবিধান বিরোধী রায় দিয়েছেন বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম


Spread the love

Leave a Reply